প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
কালারমারছড়া ফকিরজুম পাড়ায় এডিএম কোর্টের নির্দেশনায় বিরোধীয় জায়গা তদন্ত করেছে তহশিলদার।

কালারমারছড়া ফকিরজুম পাড়ায় এডিএম কোর্টের নির্দেশনায় বিরোধীয় জায়গা তদন্ত করেছে তহশিলদার।
কক্সবাজার মহেশখালী থেকে।
কালারমারছড়া ইউনিয়নস্হ ৭নং ওয়ার্ড ফকিরজুম পাড়া এলাকায় দীর্ঘদিনের বিরোধীয় জায়গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত, কক্সবাজার নির্দেশনায় বাদী-বিবাদী, ভোক্তভোগী অংশীজন (বড় ভাই মোহাম্মদ ইউনুছ, বড় বোন লায়লা বেগম ও বড় বোন বুলবুল আক্তার), স্বাক্ষী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্হরের জনসাধারণের উপস্হিতিতে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়েছে যে, মৃত আশরাফ মিয়ার পুত্র মোহাম্মদ সৈয়দ উক্ত জায়গার উপর (কালারমারছড়া মৌজার-আর,এস খতিয়ান নং-১৩১, এম,আর,আর-১৮৪, বিএস-২২৪, তৎ-সৃজিত বিএস খতিয়ান নং-২০৬৫, ২৩৩৮, তৎ বিএস ও সৃজিত বিএস দাগ-১৮০৪) উক্ত দুই সৃজিত বিএস খতিয়ান মতে ০.০৬৬৭ একর, (২০ কড়া ) বায়নামুলে-০.০২৬৭ একর (৭ খড়া ) সহ মোট-০.০৯০০ একর (২৭ খড়া) উক্ত জায়গা প্রায় ২৩ বছর যাবৎ ভোগদখলে আছে এমনটি নিশ্চিত হয়েছে কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল মনছুর। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ইন্ধনে আবুল কালাম নাম ব্যবহার করে মোহাম্মদ সৈয়দের জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রমান স্বরুপ-মোহাম্মদ সৈয়দ ওয়ারিশসুত্রে মৃত আশরাফ মিয়ার কাছ থেকে ১১ খড়া, ২০২০ সালে মোহাম্মদ সৈয়দের স্ত্রী জেসমিন আক্তার শওকত আলী ও তার পিতা শফি আলমের কাছ থেকে ৯ খড়া , ২০১৬ সালে আবুল কালামের কাছ থেকে ৭ খড়া জায়গা ক্রয়ের বায়নানামাপত্র, উক্ত জায়গা নিয়ে কোর্টে এম,আর নং-৭১২/২০২৬ ইং, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে পিটিশন, সাব-রেজিঃ অফিসে পিটিশন, মহেশখালী উপজেলা নির্বাহী (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের নির্দেশের প্রেক্ষিতে ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ এম,এ, এল,এল,বি) এর কাছে বিচারকার্য চলমান, উক্ত জায়গার উপর চতুরপার্শ্বে গাইডওয়াল, নির্মিত সেমিপাকা বাড়ি, টিনসিট মাটির ঘর, কর পরিশোধ, মিটার, নিজস্ব নামে বিদ্যুৎ বিলের কপি, মটর চালিত নলকুপ, নির্মিত বাড়ির হোল্ডিং টেক্সস কপি সহ বিভিন্ন ডকুমেন্টপত্র সাবমিশন করেছে। প্রতিপক্ষ আবুল কালাম গং কোন ডকুমেন্টপত্র সাবমিশন করতে পারেনি। এরপরেও এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী আবুল কালাম গংয়ের কাছ থেকে জায়গা ক্রয়ের বাহানা তুলে মোহাম্মদ সৈয়দকে স্ব-পরিবারে খুন, গুম, হামলা ও মিথ্যা মামলা দিয়ে নিয়মিত হয়রাণী করার হুমকি দিচ্ছে। এডিএম কোর্টের এমআর মামলার তদন্তের নোটিশ, থানার নোটিশ, ভুমি অফিসের নোটিশ ও স্হানীয় ইউনিয়ন পরিষদের চলমান বিচারকার্যকে অবজ্ঞা করে আবুল কালামের ইন্ধনে তার অনুগত কিছু দুস্কৃতকারীরা সকাল ১০ টার দিকে মোহাম্মদ সৈয়দের বসতভিটার বাউন্ডারীর ভেঙ্গে দিচ্ছে সেই সংবাদ পেয়ে কালারমারছড়া পুলিশ ফাড়িঁর এ এস আই আসাদ ঘটনাস্হলে গিয়ে তা ভাঙ্গা বন্ধ করে দিয়েছে। এরপর রাত সাড়ে ১২ টার সময় আবুল কালামের উপস্হিতিতে তার অনুগত দুস্কৃতকারীরা ভাউন্ডারী ওয়াল ভেঙ্গে গেইটের দরজা লাগানোর চেষ্টা করার সময় এ এস আই আসাদ ঘটনাস্হলে গিয়ে গেইটের দরজা জব্দ করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv